× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

মাদকবিরোধী অবস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি, শিবচরের ভান্ডারীকান্দিতে জামায়াত প্রার্থী জুবায়ের চোকদারের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম

আপডেট: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম

মাদকবিরোধী অবস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি, শিবচরের ভান্ডারীকান্দিতে জামায়াত প্রার্থী জুবায়ের চোকদারের নির্বাচনী জনসভা
ভান্ডারীকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ‘আপনার ভোট, আপনার ভবিষ্যৎ’ স্লোগানে এ জনসভার আয়োজন করে ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী। এতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ,স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়


মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী মো. জুবায়ের চোকদারের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় তিনি নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, সুশাসন প্রতিষ্ঠা, জমিজমাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ভান্ডারীকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ‘আপনার ভোট, আপনার ভবিষ্যৎ’ স্লোগানে এ জনসভার আয়োজন করে ভান্ডারীকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী। এতে জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ,স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবচর উপজেলা জামায়াতের আমির সারোয়ার হোসাইন মৃধা। প্রধান আলোচক ছিলেন চেয়ারম্যান প্রার্থী মো. জুবায়ের চোকদার। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন বেপারী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি কারী শাকিল মাহমুদ খান।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার হোসাইন মৃধা বলেন,“মাদক দিয়ে যারা যুবসমাজকে ধ্বংস করছে, তারা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। আমরা চাই দল-মতনির্বিশেষে একজন সৎ,যোগ্য ও ন্যায়পরায়ণ চেয়ারম্যান নির্বাচিত হোক। কোনো প্রার্থী অন্য দলের হলেও তিনি যদি বেশি যোগ্য হন, তাহলে তাকেই নির্বাচিত করা উচিত।”

তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। সরকারি বরাদ্দের অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে যোগ্য প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে তিনি শিবচরকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ঘুষ, দুর্নীতি, শোষণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জুবায়ের চোকদার তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”

তিনি আরও বলেন, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ প্রতিরোধের নীতিতে ইউনিয়ন পরিচালনা করতে চাই। জমিজমাসংক্রান্ত বিরোধ ও পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় বক্তারা ভান্ডারীকান্দি ইউনিয়নের উন্নয়ন, জননিরাপত্তা, মাদক প্রতিরোধ, দুর্নীতি রোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যার কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team